1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ফরিদপুরে মানবপাচার প্রতিরোধী কর্মশালা অনুষ্ঠিত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
জলবায়ু পরির্বতনের প্রভাবে কৃষিজীবী ও মৎস্যজীবী পরিবারগুলোর মধ্যে মানব পাচার হওয়ার ঝুঁকিতে এড়াতে ফরিদপুরে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ফরিদপুরের ৪ টি উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭টি গ্রামের কৃষিজীবী ও মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশ প্রোগ্রাম অব ইন্ড মর্ডান স্লাভারি (বিপিইএমএস)অগ্রযাত্রা ক্লাইমেট চেন্ড প্রকল্পর আওতায় জয়বায়ুর পরিবর্তনের সাথে মানবপাচারের আন্তসম্পর্ক প্রতিরোধ করে তাদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা টিএমএসএস এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস’এর প্রকল্প অফিসার মুকুল আলী। প্রকল্পের কি-নোট উপস্থাপন করেন টিএমএসএস প্রকল্প ম্যানেজার তুহিন ইসলাম। এসময় প্রজেক্ট সর্ম্পকে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অডিনেটর সৈয়দ আব্দুস সাদিক আহনাফ তাহমিদ এবং টিএমএসএস মিল অফিসার ইমাদ উদ্দিন।
প্রজেক্ট আলোচনায় বলা হয়, জলবায়ু পরির্বতেনর ফলে কৃষিচীবী ও মৎস্যজীবীরা যখন কর্মহীন হয়ে পড়ে তখন তারা কর্মসংস্থানের জন্য বের হয়ে মানব পাচারের শিকার হয়। ফরিদপুর অঞ্চলের কৃষক ও জেলারা যাতে এ ধরনের পাচারীদের শিকার না হয় এজন্য ফরিদপুর অঞ্চলে তাদের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তারা সচেতনতার পাশাপাশি কৃষক ও জেলেদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন, দক্ষতা উন্নয়ন এবং বিকল্প জীবিকার ব্যাবস্থা করবেন।
এসময় জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, কারিগরী প্রশিক্ষন কেন্দ্রর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আবু মোঃ রেজাউল করিম, ব্লাস্ট সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, মৃত্তিকা গবেষনা উন্নয়ন ইনস্টিটিউশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবীদ মোঃ তানভির হোসেন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com