1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের  ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে।
মঙ্গলবার(১২ মার্চ) রাত  দিকে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত কিবরিয়া ফকিরের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল আরোহী  ভাঙ্গা- মাওয়া-ঢাকা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ওঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এ ধাক্কা লেগে  গুরুতর আহত হন তিনি এবং মোটরসাইকেলটি চুর্ণ বিচুর্ন হয়ে যায়।  পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।  এ সময় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com