1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

বাড়িতে ধরে নিয়ে মাছ চাষীকে কুপিয়ে হত্যা

সুজন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ধরে নিয়ে গিয়ে আমিরুল ইসলাম নান্নু (৫০) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার রাতে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর বিন্দিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই রাতেই হত্যাকাণ্ডে জড়িতদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী।

নিহত আমিরুল ইসলাম নান্নু কেশবপুর বিন্দিপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় মাছচাষি ছিলেন।

নিহতের বোন স্কুলশিক্ষিকা রোজিনা পারভীন জানান, বুধবার ইফতারের পর তার ভাই মাছ চাষের জলাশয়ে যাচ্ছিলেন। পথে বিন্দিপাড়া বটতলা পৌঁছলে সেখান থেকে আকাশ, বাবু, মোশান, সবুজ, মনোহার, সুমন ও তুফান তাকে ধরে হেলালের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার ভাইকে কুপিয়ে হত্যা করে চাঁদপুর চরের কলাবাগান ও ভুট্টাক্ষেতের মাঝামাঝি ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, তার ভাইয়ের সঙ্গে হত্যাকারীদের পূর্ব শত্রুতা ছিল।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com