1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :

খাল সাঁতরে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের জিয়ানগরে খাল সাঁতরে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে এনছান দফাদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এনছান দফাদার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত কাবিল দফাদারের মেজ ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ধানক্ষেতে বীজ রোপণ শেষে খাল সাঁতরে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এনছান দফাদার ও তার দুই ভাই মিলে বাড়ির পাশের খালের ওপারে ধানক্ষেতে বীজ রোপণ করছিলেন। জুমার নামাজ পড়ার জন্য তার দুই ভাই সাঁকো পার হয়ে বাড়ি ফিরে যান। এনছান দফাদারও দ্রুত বাড়ি ফেরার জন্য খাল সাঁতরে যাওয়ার উদ্দেশ্যে পানিতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হন।
তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় জিয়ানগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে খাল থেকে এনছান দফাদারের লাশ উদ্ধার করেন।
নিহতের দুই ভাই চান্দু দফাদার ও ছন্দু দফাদার জানান, তিন ভাই মিলে ধানক্ষেতে বীজ রোপণ করছিলেন। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার পর জুমার নামাজের জন্য তারা দুজন বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর এনছান দফাদারও বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়। প্রচণ্ড গরমে কাজ করার কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাব্বত খান বলেন, পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এনছান দফাদার নামে একজন পানিতে নেমে নিখোঁজ হওয়া এবং পরে তার লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com