1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল Контроль якості для змістовної статті — 029 গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ১৬ বছরের আন্দোলন এখনো চলছে: নার্গিস বেগম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের স্বাধীনতা হরণ করেছিলেন। বিএনপি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণ যেদিন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে, সেদিনই আমাদের আন্দোলন শেষ হবে।
 যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর সাময়িক মুক্তি অর্জিত হয়েছে। এখন এটিকে স্থায়ী করতে হবে। তাই আমরা এমনই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে
একটি গণতান্ত্রিক পরিবেশ চাই, যেখানে জনগণ নির্ভয়ে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নির্বাচনের কথা বলছে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রকাশ্য মদদে দেশে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল। বিএনপি জনগণের নিরাপদ জীবন নিশ্চিত করতে আন্দোলন করেছে। আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই। দীর্ঘ ১৬ বছর আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি, এখন এটিকে স্থায়ী করতে হবে। সমাজের সকল স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। এই দেশে আর কোনো দিন ওই সন্ত্রাসীরা ছড়ি ঘোরাতে না পারে, কেউ যেন জনগণের সম্পদ লুন্ঠন করতে না পারে।
সমাবেশের প্রধান অতিথির বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের নারী সমাজ বিগত ১৬ বছর গণতান্ত্রিক যোদ্ধাদের আশ্রয় দিয়েছে। এই আন্দোলনে নারী সমাজ যদি সম্পৃক্ত না হতো, তাহলে হয়তো ফ্যাসিবাদের পতন হতো না। যে কারণে বিএনপি এই আন্দোলনে নারীর অবদানের স্বীকৃতি দিতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশে ও জনগণের উন্নয়নে ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সবসময় জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়েছেন। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমানও জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সর্বোচ্চ প্রাধান্য দেবেন।
ডা. জান্নাতুন নেছার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাকু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com