1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ইহাতে সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন চৌধুরী তুহিন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জি.সাহাদাত হোসেন  নির্বাচিত হয়েছেন।
শনিবার ১২ জুলাই হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ-সভাপতি জাতীয় ফুটবল ফেডারেশন ও সভাপতি লক্ষ্মীপুর জেলা ফুটবল ফেডারেশন, জেলা বিএনপির সিনিয়র নেতা ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেনের,  সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন -আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ ভূইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, থানা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, থানা ছাএদলের আহবায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
এসময় নির্বাচন পরিচালনা কমিটি রিটার্নিং কর্মকর্তা এড.হাফিজুর রহমান বলেন,
যারা হেরেছেন তারাও আমাদের লোক যারা জিতেছেন তারাও আমাদের লোক। সবাই মিলেমিশে দলকে এগিয়ে নিবেন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা- কর্মীরা অত্যাচারিত। এখন সময় চুড়ান্ত ভাবে এ্যানি চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই জনপদকে গড়তে হবে।
সভাপতি পদে বিজয়ী প্রার্থী আব্দুস সহিদ বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিএনপি ও সকল ভোটারদের ধন্যবাদ জানাই। আমি স্হানীয় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে বিজয়ী করার জন্য কাজ করে যাবো। আমরা এক, আমাদের লক্ষ্য একটাই জাতীয় নির্বাচন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাসুম উদ্দিন চৌধুরী তুহিন  বলেন,  ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো। শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানি কে জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করবো।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. সাহাদ হোসেন বলেন,  নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করেছে আমাকে বিজয়ী করেছে। আমি আমার এ বিজয় হাজিরপাড়া ইউনিয়নের সকল নেতাকর্মীর জন্য উৎসর্গ করলাম।
এই কাউন্সিলে তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন এবং ৪৫৪  জন ভোটার তাদের ভোট প্রধান করেন।
চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সিঃ যগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান ও দীঘলী ইউনিয়ন বিএনপির নবর্নিবাচিত সভাপতি ও নির্বাচন সমন্বয়ক গোলাম সারওয়ার ভোটের ফলাফল ঘোষনা করেন।
কাউন্সিলে আব্দুস সহিদ চেয়ার প্রতীক নিয়ে ২১১ ভোট পেয়ে সভাপতি, সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৪৬ ভোট পেয়ে মাসুম উদ্দিন চৌধুরী তুহিন এবং ইঞ্জি. সাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে ২৩৯  ভোট পেয়ে নির্বাচিত হন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com