1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল Контроль якості для змістовної статті — 029 গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

পলাশবাড়ীতে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

আমিরুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ জুলাই) বাদ এশা  গৃধারীপুর বাতুল করিম জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম  (লেবু মাওলানা)  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থার প্রতীক। আমরা জনগণের জান-মাল, ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাব।”  তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, আমরা উন্নয়ন, শান্তি ও ন্যায়ের পক্ষে কাজ করব।”  সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।  আরো বক্তব্য রাখেন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ বেলাল উদ্দিন, সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওঃএকরামুল হক প্রমুখ।   এছাড়াও জামায়াতসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।  সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com