1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কুয়াকাটায় রাখাইনদের খোঁজখবর নিতে এনসিপির প্রতিনিধি দল

মোঃ শিহাব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত রাখাইন পাড়াগুলো পরিদর্শন করেছেন এনসিপির একটি প্রতিনিধি দল। সোমবার সকাল ৮টায় কুয়াকাটার কালাচান পাড়ায় এনসিপির ১০ সদস্যের একটি টিম রাখাইনদের বর্তমান পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং দেশ পরিচালনার তাঁদের অংশগ্রহণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্ধসঢ়;বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাওলানা সানাউল্লাহ খান এবং আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও হাসিব আর রহমানাসহ প্রায় ১০ জনের একটি টিম এই উপকূলীয় রাখাইন এলাকা পরিদর্শন করেন।

এসময় রাখাইনদের পক্ষে উপস্থিত ছিলেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, কালাচানপাড়ার মাতুব্বর অংকোছান, সিসিইউ ফেডারেশনের সভাপতি মংমিয়াচিং মাস্টার, রাখাইন ওয়েলফেয়ার এসোসিয়েশন দপ্তর সম্পাদক মেথুস। কালাচানপাড়া, কেড়ানীপাড়া সহ কয়েকটি পাড়ার রাখাইন প্রতিনিধি দল ও রাখাইন তরুণীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রাখাইনদের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মে বাংলাদেশের প্রতিটি জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে একসাথে একযোগে কাজ করার সুযোগ পাবে এমনটাই জানান এনসিপির নেতারা৷জুলাই পদযাত্রার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পটুয়াখালীর সমাবেশের অংশ হিসাবে তাঁদের এই রাখাইন কমিউনিটি পরিদর্শন বলে জানায় নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com