1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতারঃ মোঃআফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা রৌমারীতে সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, হাসপাতালের মালিক ও চিকিৎসককে খুঁজছে স্বজনরা অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে কেন্দুয়ায় চালক নিহত, আটক ২ উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে: জামায়াতের আমির ময়মনসিংহে এমপিকে প্রকাশ্যে ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি, ভিডিও ভাইরাল তোমরা আমার চাকরিডা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি

তার জীবনে কখনো এমন সুন্দর জুটি ছিল না! তাই হৃদয়ের সঙ্গে এই জুটি তার জীবনের সেরা।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

চলতি বিপিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছে তাওহীদ হৃদয় ও লিটন দাস। ম্যাচ শেষ হৃদয়ের সঙ্গে ব্যাট করাকে ক্যারিয়ার সেরা পার্টনারশিপ বলে মন্তব্য করেছেন কুমিল্লার অধিনায়ক।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ১৮৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে হৃদয়ের সঙ্গে এই জুটিই কি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে কুমিল্লার অধিনায়ক লিটন জানান, তার জীবনে কখনো এমন সুন্দর জুটি ছিল না! তাই হৃদয়ের সঙ্গে এই জুটি তার জীবনের সেরা।

‘আমার জীবনে তো সেরা। কারণ, এমন কখনও হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি। যেভাবে সে ব্যাটিং করেছে সেটা অসাধারণ। নন স্ট্রাইক থেকে দেখতে ভালো লাগছিল। তার থেকে বড় জিনিস, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ করে দেওয়া। আমার মনে হয় সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’

হৃদয়ের সঙ্গে এভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে চান বলে জানান লিটন। তিনি বলেন, ‘সাধারণত আমরা টি-টোয়েন্টিতে বড় বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি যে আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারি।’

দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলের বিপক্ষে ১ মার্চ ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর। চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল।

 

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com