1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Spela säkert med krypto på Visit Lesvos – så får du tillgång till casino জুলাই সনদ না মানায় বগুড়ায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ সিংড়ায় বিদ্যুতের ঝুলন্ত তার কেড়ে নিল খড় ব্যবসায়ীর প্রাণ প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা ইউএনওর তদন্তে প্রধান শিক্ষকের অনিয়মের প্রমাণ, গঠিত তদন্ত কমিটি পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন গুলি চালিয়ে মগজ উড়িয়ে দেওয়া কোনোভাবেই ‘আত্মরক্ষা’ হতে পারে না: প্রসিকিউটর তামিম উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার Kazino güzgüsü: tez giriş və kəsintisiz oyun təcrübəsi আটঘরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ওয়ার্ড উদ্বোধন ও কৃষকদের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানায়

মোঃ সাব্বির হোসেন,  স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান পত্নী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

১লা ডিসেম্বর রোজ(শুক্রবার) ৯:০০ ঘটিকার সময় শহরের আল্লামা ইকবাল রোডে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের অফিসে নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে বন্দর উপজেলা ছাত্র সমাজের সাথে ছিলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহাদাত হোসেন রুপু,সাধারন সম্পাদক রবিউল আউয়াল ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ শাহ্ আলম সবুজ।

শুভেচ্ছা শেষে পারভীন ওসমান নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে হলে সবার আগে ভালোবাসতে হবে দেশকে এবং দেশের জনগনকে। নাসিম ওসমানকে আমি কখনো পদ পদবীর জন্য বসে থাকতে দেখিনি সে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন। তিনি বলতেন বন্দর তার মাটি এবং ঘাটি। তিনি বন্দরবাসীকে অনেক বেশি ভালোবাসতেন। আমার একটাই দু:খ তিনি অনেক কাজ করে যেতে পারেননি। তিনি আর দশটি বছর থাকলে এই নারায়ণগঞ্জ ও বন্দরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিতেন। তিনি সব সময় নেতা কর্মীদের পাশে থাকতেন তাদের সুখ দুঃখের কথা মনযোগ দিয়ে শুনতেন। আমি চাই তোমরাও নাসিম ওসমানের মত পদ পদবীর আশায় না থেকে বন্দরবাসীকে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখবে।

এইসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্র সমাজের নবগঠিত সভাপতি নয়ন সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপন, সহ-সভাপতি রাসেল হোসাইন, মোঃনুর নবী, সাধারণ সম্পাদক নিসাদ আব্রাহাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, হৃদয় আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃসানি হাসান, প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ সৌরভ, সহ-প্রচার সম্পাদক মোঃ খোকা ও দপ্তর সম্পাদক লিটন আহমেদ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com