1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

সাদা পাথরের কান্না

মোঃ জাকি উল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

আমাদের রূপে মুগ্ধ হও বলেই

পাহাড়ি নদীর বুকে স্রোতের সাথে দাঁড়াই—
নদী আর ভালোবাসার সেতুবন্ধনে হই সহজাত।
চকচকে শুভ্র দেহে রঙতুলির মতো হাসি,
নান্দনিক যৌবনে জমে উঠি
প্রকৃতির মুক্তোর মালা হয়ে, নির্জন নৈঃশব্দে।
তোমরা ছুটে আসো নগরের উল্লাসে,
তোলপাড় করো নীরবতা,
তৃপ্তির নামে ছবি তোলো, প্রেমের নামে আঁকো স্মৃতি।
আমাদের শরীর ছুঁয়ে বানাও আশ্রয়,
ভেসে যাও প্রশান্তির বাতাসে—
তবু অমাবস্যার আঁধারে নগ্ন করো অবহেলায়।
নষ্ট করো আমাদের নির্মল যৌবন,
আমাদের গোপন কান্না গলে যায় শিলার বুকে,
অশ্রু-প্লাবনে জন্ম নেয় অভিশাপের ঢেউ।
একদিন সেই স্রোতে ডুবে যাবে তোমরা
প্রকৃতির দেহে যে ক্ষত রেখেছো,
সেটাই হবে তোমাদের নিঃসঙ্গ মৃত্যুঘণ্টা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com