1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ইসরায়েলের ‘বিপজ্জনক প্রকল্প’ নিয়ে মুসলিম দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি মধ্যপ্রাচ্যের মুসলিম ও আরব দেশগুলোকে ইসরায়েলের ‘বিপজ্জনক লক্ষ্য’ সম্পর্কে সতর্ক করেছেন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মোহসেন রেজায়ি তার বার্তায় উল্লেখ করেন, ইসরায়েল বা ‘জায়নবাদী শাসকগোষ্ঠী’ এই অঞ্চলে সংঘাত ও বিভেদ ছড়িয়ে দেওয়ার সুদূরপ্রসারী ষড়যন্ত্র করছে। তাদের মূল লক্ষ্য হলো এই অস্থিরতাকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য বিস্তার করা।

তিনি সরাসরি আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আরব ও মুসলিম ভাইয়েরা! জায়নবাদী শাসনের লক্ষ্য হলো এই অঞ্চলে বিবাদ ও সংঘাতের আগুন জ্বালিয়ে দেওয়া, যাতে তারা আপনাদের ভূমি ও সম্পদের দখল নিতে পারে।”

ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও সতর্ক করে বলেন যে, ইসরায়েলের এই ‘বিপজ্জনক প্রকল্পের’ সাথে কোনো ধরনের সহযোগিতা করা হলে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক হবে। বিশেষ করে যারা নিজেদের ক্ষমতার বাইরে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে, তাদের জন্য এটি বড় ধরনের বিপদ ডেকে আনবে।

আঞ্চলিক দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সতর্ক এবং বিচক্ষণ হোন।” মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রেজায়ির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com