1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

কলাপাড়ার চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আয়োজনে শিক্ষক ও ইমামদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া মানবিক যুবকল্যান ফোরামের আয়োজনে চাকামইয়ার সকল জামে মসজিদের ইমাম ও সরকারী ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে পেশাজীবী নাগরিক সংবধর্না ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় চাকামইয়ার নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের আহবায়ক আলামিন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো: সাইদুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মো: মামুন সিকদার। বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহ সুজা উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিয়াজ তালুকদার, শিক্ষক দেলোয়ার হেসেন, মাওলানা মো: মোশারফ হোসেন, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মো: আল আমিন, মাওলানা মো: আবু মুসা, শিক্ষক সানজিদা রহমান প্রমূখ। ফোরামের বৈশিষ্টসমূহ ২২ দফা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাকামইয়া মানবিক যুব কল্যান ফোরামের পৃষ্ষ্ঠপোষক উপদেষ্টা মোস্তাফিজুর রহমান তালুকদার। সভা সঞ্চালনা করেন মোঃ দুলাল হোসেন। সাভায় ৮০ জন শিক্ষক ও ৬৮ জন ইমামকে সম্মামনা স্মারক প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com