1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সম্মেলন

মোঃ ইউনুস আলী, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম পৌরসভার ওয়ার্ড নং ছয় এ আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সংগ্রামী নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী জননেতা মোঃ এয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সংগ্রামী নেতা ও কুড়িগ্রাম  শহর  শাখার সম্মানিত দায়িত্বশীল মোঃ মতিউর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার সংগ্রামী নেতা ও বিশিষ্ট আইনজীবী জনাব মোঃ তাজুল ইসলাম, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম পৌরসভার ওয়ার্ড নং ছয় এর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোঃ মোজাহিদুল ইসলাম মোজাহিদ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদুল হক, আশরাফুল আলম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী তথা ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সভা সেমিনার প্রকাশ্যে কিংবা গোপনেও করতে পারিনি, শুধু তাই নয় আমাদের নেতাকর্মীদের হত্যা গুম ও নির্বিচারে নির্যাতন করতঃযাহা প্রকাশ‍্য মানবাধিকার লঙ্ঘন। এছাড়াও কথিত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আমাদের অনেক সংগ্রামী নেতাদের গ্রেফতার ও বেআইনি ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করেছে সেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার। তাই এদেশের মানুষ ও ছাত্র জনতা সেই কথিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে সরকারের পতন সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সরকার ও তার আমলারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী দেখতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ সমাজ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এদেশের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে মতামত দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com