1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ক্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত মাহমুদ ইসলাম প্রামানিক মাহমুদ

Mst Marufa
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ ইসলাম প্রামানিক মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

গত শনিবার (২৮ জুন) তিনি সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে তিনি ছাপড়হাটী ইউনিয়নে গিয়ে অসুস্থ এক বিএনপি নেতাকে দেখতে যান এবং তাঁর সুস্থতা কামনা করেন।

এছাড়াও ছাপড়হাটী ইউনিয়নের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন মাহমুদ ইসলাম প্রামানিক মাহমুদ। পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে অংশগ্রহণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন,

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার
গাইবান্ধা জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মণ্ডল
উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক এটিএম জাহাঙ্গীর
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সদস্য সচিব প্রশান্ত কুমার বর্মন
ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গণ
উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আইয়ুব আলী সরকার
গাইবান্ধা জেলা জিয়া পরিষদের অন্যতম সদস্য প্রভাষক আমিনুল ইসলাম
উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রাসেদুল রতন
উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির
ছাপড়হাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ (মেম্বার)
যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ
ছাত্রদলের ইউনিয়ন সভাপতি মানিক সরকার
উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রুবেল
ছাপড়হাটী ইউনিয়ন তাঁতীদলের সভাপতি রাসেল মিয়া সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নয়ন।
সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com