1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আক্তার হোসেনের পাশে দাঁড়ালেন পৌর বিএনপির নেতা আনোয়ার হোসেন বেপারী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ভোরের দিকে লাগা আগুনে আক্তার হোসেন নামে স্থানীয় একজনের একমাত্র বসত বাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে সেখানে ছুঁটে যান শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী।

২৯/০৬/২০২৫ইং রোজ সোমবার বিকেলের দিকে ক্ষতিগ্রস্থ আক্তার হোসেনের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ পৌঁছে দেন।

এসময় তাঁর সাথে ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিন বেপারী, সহ সভাপতি আলা উদ্দিন, সাহাব উদ্দিন ক্বারী,সিনিয়র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, সহ সাংগঠনিক আবুল হাশেম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরাফাত বেপারী,ওয়ার্ড বিএনপির সদস্য হাফেজ শহিদুল্লাহ, কলিম উদ্দিন কলু, জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ক্ষতিগ্রস্থ বাড়িতে যাওয়ার সরু রাস্তার জন্য এলাকাবাসীর সামনে দু:খ প্রকাশ করে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার বেপারী বলেন, রাস্তা প্রসস্থ হলে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো যেতো। কারন, ফায়ার সার্ভিসের গাড়ি ওই সরু রাস্তা দিয়ে সময়মত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

যার কারনে রুম গুলো পুড়ে ছাই হয়ে গেছে’।

আহত লোকজনকে শান্তনা দিয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন,’ আল্লাহ সবকিছুর মালিক’। চিকিৎসা করেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো কিছুর প্রয়োজন হলে জানাবেন। সবসময়ই আপনাদের পাশে আছি।’

প্রসঙ্গত, ২৯/০৫/২০২৫ ইং রোজ সোমবার ভোর সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের লিচু বাগান এলাকার বাসিন্দা আক্তার হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। এসময় তার  একমাত্র সম্বল ৪টি কক্ষ ও ঘরেথাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। বাড়ির মালিকসহ আহত হয়েছেন ৩ জন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com