1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিল

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৬ জুলাই শনিবার দুপুর ২ টাই স্থানীয় বিএনপি অফিসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপির এক অংশ।

উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন এর সভাপতি তে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের  বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, তিনি বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি, আমরা মাসব্যাপী বছরব্যাপী যদি শোক পালন করি, আমরা তো তাদের ফিরে পাব না। আমরা অন্তর থেকে সারা দেশবাসী ধর্ম-বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেচ্ছা সেবক দলের আহবায়ক কামরুল ইসলাম দাউদ, এ্যাডভোকেট হেমায়েত হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com