1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন, নাকি নেপথ্যে অন্য কেউ ? হাসনাতের প্রশ্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্য নিয়ে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

হাসনাতের পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো। ২৯ নভেম্বর তারেক রহমান বলেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করে, তা তিনি তখন কিংবা এখনোও স্পষ্ট করেননি।

কিন্তু গত ২৫ ডিসেম্বর, যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।

দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের ওপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত?

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন, যাদের আমরা চিনি না? তার নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা?

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com