1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ধর্মপাশা শ্রেষ্ঠ চেয়ারম্যান এর সম্মাননা পেলে জনাব গোলাম ফরিদ খোকা

মনিরুজ্জামান মজুমদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ২০২৫ সালের বার্থিক উন্নয়ন পর্যালোচনা সভায় সেলবরষ ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সেরার মান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই সমাদন্য প্রদান করা হয়। ১৪-০৭-২৫ ইং বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১. ৩০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‍্যালী শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: মিজানুর রহমান, উক্ত সভায় সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট এবং মিডওয়াইফ গণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে  শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান কে সনদ ও  সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান জনাব গোলাম ফরিদ খোকা সাহেবকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায় এই সম্মাননা প্রদান করেন।
জনাব মোঃ মাহমদুল হাসান,ইউএফপিএ এর সঞ্চালনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রিফাত তারেক সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন, সেলবরথ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: তাজমুল হুদা জুয়েল ও  অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান গোলাম ফরিদ থোকা এই সম্মাননার জন্য ইউনিয়নের সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন সেলবরষ ইউনিয়নের প্রতিটি নাগরিকের। আমি শুধু নেতৃত্বের দায়িত্ব পালন করেছি, কিন্তু এই উন্নয়নের আসল চালিকাশক্তি হচ্ছে আমাদের জনগণ। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com