1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলো যশোর জেলা বিএনপি

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে শুরু করেছে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি। এরই অংশ হিসেবে শনিবার (২৮ জুন) বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।
বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা পর্যন্ত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নেতা মুনীর আহমেদ সিদ্দিক বাচ্চু ও শহীদুল বারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, “দলকে শক্তিশালী করতে সংগঠনের ভিত মজবুত করা জরুরি। এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। বিএনপিকে সুসংগঠিত করতে হলে ভিত্তি মজবুত করেই সামনে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম প্রতিটি ২০ টাকা মূল্যে সরবরাহ করা হচ্ছে। এ কর্মসূচি শুধু যশোর সদর নয়, পুরো জেলা জুড়ে চলমান থাকবে। আগামী দিনে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়েও এটি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী এ আয়োজনে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় মিলনায়তন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com