1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে “চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ কামরুল হাসান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংগাইর
জে ও এম তৌফিক আজম, অফিসার ইনচার্জ, সিংগাইর থানা
মোঃ কামরুজ্জামান খান, সভাপতি, শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়, সিংগাইর
মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্মসচিব, পরিচালক (অর্থ), বিসিআইসি, শিল্প মন্ত্রণালয়
 উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বপন স্মৃতি ফুটবল একাডেমী, সাটুরিয়া বনাম ঢালী স্পোর্টস ক্লাব, কেরানীগঞ্জ।
রোমাঞ্চকর এই খেলায় ঢালী স্পোর্টস ক্লাব ২-১ গোলে জয়লাভ করে এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
 টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন—
মোঃ আব্দুস সামাদ, খোরশেদ আলম (সাগর), নুর মোহাম্মদ (নুরু), বজলুর রহমান (অপু), কায়েস আলম, মোঃ শাহীন এবং মোঃ আফজাল হোসেন।
এ সময় মাঠ প্রাঙ্গণ জুড়ে হাজারো দর্শকের উপস্থিতি, ব্যানার-পোস্টারের শোভা ও খেলোয়াড়দের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়া ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com