1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কিভাবে পিন-আপে লাইভ বাজি ধরবেন: নতুন ব্যবহারকারীদের জন্য সহজ গাইড বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী Pin Up casino insights: what to know about safe gaming and payment security ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

দৌলতখানে পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক

রিয়াজ ফরাজি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখানে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মার্চ) উপজেলার মদনপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপস্থিতিতে দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এই উঠান বৈঠক হয়।
এতে প্রধান অতিথি হিসেবে প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও ক্ষুদ্র কৃষকদের সাথে মতবিনিময় করেন দৌলতখান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহাম্মদ, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহাম্মদ, জীবন কৃষ্ণ ঘোষ, মোঃ হোসেন, মোঃ শাকিল, খাদিজা আক্তার প্রমূখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুময়রা সিদ্দিকা তার বক্তব্যে কৃষকদের আরও উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এই প্রকল্পের আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনায়, পুকুর, খালের পাড়ে, বাড়ির আশেপাশে ছায়াযুক্ত অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে। একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কৃষকদের আরো উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, এই প্রকল্প হতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে বসতবাড়ির আঙ্গিনা বা নিকটস্থ পতিত জমি ব্যবহার করে শাকসবজি উৎপাদনের মাধ্যমে স্বল্প খরচ ও শ্রমে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি আয় সম্ভব হবে।উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ ও ফলজ চারা বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com