1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Πώς να ξεκινήσετε στο LuckyGem Casino: Οδηγός βημάτων για νέους παίκτες দেবীগঞ্জে ১০ মার্চ প্রথম পতাকা উত্তোলন, ৯ ডিসেম্বর হানাদারমুক্ত চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মা-ছেলে কেন্দুয়ার ঐতিহাসিক রোয়াইলবাড়ি দুর্গ: সংযোগ সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় ঐতিহ্যবাহী প্রত্নপ্রাঙ্গণ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে কেন্দুয়ায় মতবিনিময় সভা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) চিনি বিভাগে লোকসান, অন্য ৫ বিভাগে মুনাফা কেরুজের চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না: সারজিস

যুবলীগ কর্মীর র্স্ত্রী ও সন্তানের নাম ফলক

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে
উচ্ছেদ অভিযানে গিয়ে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি ও স্থানীয় মোসতাক পাড়ার প্রতিষ্ঠাতা মোসতাক আহমদের স্ত্রী নাহিদা মোসতাক ও তার দুই সন্তান ইমতিয়াজ ও ইমতিহানের নামে লাগানো নামফলক ভেঙ্গে দিয়েছে প্রশাসন। সহকারী ■ কমিশনার (ভূমি) – আরিফ উলল্লাহ নিজামীর নেতৃত্বে গতকাল বুধবার ২৪ জানুয়ারী অভিযান চালিয়ে এই নামফলক গুলো ভাঙ্গা হয়। কক্সবাজার সদর উপজেলা প্রশাসন কর্তৃক শহরের নাজিরারটেক এলাকার বাসিন্দা পাড়া গ্রামে সরকারী জমিতে নির্মিত প্রজেক্টে অভিযান পরিচালনা করে। সেই অভিযানের সময় ওই প্রজেক্টের পাশে থাকা নামফলক দুটিও ভেঙ্গে দেয়া হয়। পরে নামফলক সরকারি কার্যালয়ে নিয়ে আসেন প্রশাসনের লোকজন। অভিযোগ উঠেছে, সাগর পাড়ের ওই এলাকার সরকারি চর ভূমি জবর দখলের প্রতিযোগিতায় যুবলীগ নেতা নিজের স্ত্রী নাহিদা মোসতাকের নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নাম দিয়ে একটি নাম ফলক দেয়া হয়। একই স্থানে আনুমানিক ৮/১০ একর চর ভূমি দখলে নিতে যুবলীগ নেতার দুই শিশু ইমতিয়াজ- ইমতিহান স্টেডিয়াম নামে একটি খেলার মাঠের নামফলক দেয়া হয়। গত বছরের ৬ অক্টোবর কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান স্টেডিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠানটির নাম দিয়ে ভিত্তি ফলকটি উদ্বোধন করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্যা পাড়ার প্রতিষ্টাতা আবুল কাসেম বাসিন্দা
অভিযোগ করে বলেন, আমাদের পাড়ার লোকজন সরকারি জমিতে যাতে বাসা বাড়ি যাতে করতে না পারে সেজন্য তাড়াহুড়ো করে যুবলীগ নেতা মোসতাক তার স্ত্রী ও পুত্রদের নামে সরকারি জমি দখল করে নেয়। তবে যুবলীগ নেতা মোসতাক আহমদ পাল্টা অভিযোগ করে বলেন, আবুল কাসেম বাসিন্যার দখলের থাবা থেকে রক্ষা করতে আমি সেখানে মেয়র মহোদয়কে এনে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলাম। তিনি নিজের স্ত্রী-সন্তানদের বিষয়টি এড়িয়ে যান। তবে স্থানীয় শিশুকিশোররা মাঠটিতে প্রতিদিন খেলাধুলায় মেতে থাকে বলেও জানান। স্থানীয়দেরও দাবি মাঠটিতে স্থানীয়র খেলাধুলার সুযোগ রাখা দরকার। কেন নামফলক দুটি ভাঙ্গা হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী জানান- ফলক দুটি সরকারী জমিতে দেয়া হয়েছে। তাই উচ্ছেদ অভিযানে সেগুলো ভেঙ্গে দেয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, নাম ফলক ভাঙ্গার বিষয়ে তিনি জানেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন। নামফলক ভাঙ্গার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com