1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

ফিরোজ প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

২৬ জুন ২০২৫, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, দ্বীনি দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ এবং সমাজ সংস্কারে ভূমিকা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ নজরুল ইসলাম লেবু। তিনি তার বক্তব্যে ওহুদের ময়দানে সাহাবায়ে কেরামের বিজয়ের প্রসঙ্গ টেনে এনে দায়িত্বশীলদের দ্বীনি কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সেক্রেটারি, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রউফ, সেক্রেটারি, গাইবান্ধা জেলা মসজিদ মিশন। বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি, ভাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামী। সভায় বক্তারা ইসলামী আন্দোলনের গতি বৃদ্ধি, সমাজ সংস্কারে কার্যকর ভূমিকা রাখা এবং দায়িত্বশীলদের মধ্যকার ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com