1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্ভোদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

মেসবাহ সৌরভ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
গতকাল  শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ীকমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
যাঁকে ইচ্ছা তাঁকে ফরম না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দেবেন। কিন্তু বিএনপির লোক হতে হবে।’ ‘ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে।ভাড়াটিয়া কাউকে বিএনপির সদস্য ফরম দেওয়া যাবে না, যে লোকটা ১৭ বছর ধরে কষ্ট করেছেন, সেই লোকটাকে মূল্যায়ন করবেন, কোনো অবস্থাতেই ভাড়াটে কাউকে নয়। এটি সঠিকভাবে না করলে সুযোগসন্ধানীরা তাঁদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দেবেন না।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম। এটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ২ নম্বর বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, সহসভাপতি আতিকুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com