1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হত্যা: হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Πώς να ξεκινήσετε στο LuckyGem Casino: Οδηγός βημάτων για νέους παίκτες দেবীগঞ্জে ১০ মার্চ প্রথম পতাকা উত্তোলন, ৯ ডিসেম্বর হানাদারমুক্ত চাঁদপুরে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মা-ছেলে কেন্দুয়ার ঐতিহাসিক রোয়াইলবাড়ি দুর্গ: সংযোগ সড়ক ও অবকাঠামোগত উন্নয়নের অপেক্ষায় ঐতিহ্যবাহী প্রত্নপ্রাঙ্গণ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে কেন্দুয়ায় মতবিনিময় সভা রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকূরগাঁওয়ের কৃতি সন্তান আউয়াল আহমেদ দর্শনা থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহী থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) চিনি বিভাগে লোকসান, অন্য ৫ বিভাগে মুনাফা কেরুজের চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না: সারজিস

হিলি বন্দরে শাটডাউন প্রত্যাহার আমদানি রফতানি শুরু

হাসান আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি শুল্ক স্টেশনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে আজ কাজে ফিরেছে হিলি কাস্টমসের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্দরের ভিতরে গাড়ি লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। এর আগে (২৮-২৯ জুন) দুই দিন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে নয়টায় হিলি শুল্ক স্টেশনে গিয়ে দেখা যায় সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টানা দুই দিন পরে কেন্দ্রীয় কর্মসূচি প্রত্যাহার করে স্বতঃস্ফূর্ত ভাবে কাজে ফিরেছে কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা।
সরজমিনে বন্দরে গিয়ে দেখা যায়, কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বন্দরের ভিতরে গাড়ি লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ভারতীয় গাড়ি থেকে পণ্য লোড আনলোড কাজে ব্যস্ত সময় পাড় করছে শ্রমিকরা।
বন্দরের আমদানি কারক নুর ইসলাম বলেন, গত দুই দিন কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করায় বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। প্রথম দিনে যদিও দুই একটা গাড়ি গাড়ি বন্দরে প্রবেশ করেছিলো কিন্তু সেসব গাড়ির শুল্কায়ন ও নিরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ করেন নাই কাস্টমস কর্মকর্তারা। তাই আজ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার পরে বন্দরের অভ্যান্তরে প্রবেশ করা ভারতীয় গাড়ি থেকে পণ্য লোড আনলোড এর কাজ শুরু করেছে শ্রমিকরা। এতে আমাদের কিছুটা স্বস্তি ফিরেছে।
এদিকে বেলা সাড়ে বারোটার পরে হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে বলে জানান জিরো পয়েন্টে প্রতিদিনের টালি খাতার দ্বায়িত্বে থাকা হাফিজ আহমেদ।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি শুল্ক স্টেশনের কর্মকর্তা বলেন, এনবিআর সংস্কারের জন্য সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কেন্দ্রীয় সিদ্ধান্তে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সেই সিদ্ধান্তকে আমরাও স্বগত জানিয়ে সকাল থেকে যথা নিয়ে কাজে ফিরেছি। সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
অন্য দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফ হোসেন বলেন, কাস্টমস কর্মকর্তা কর্মচারী দের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com