1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আবারও বাড়ল সোনার দাম, ২২ আগস্টের বাজারে ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি মোংলায় ৮ বছরের শিশু গণধর্ষণের শিকার: অভিযুক্ত সুমনকে আটক করেছে পুলিশ, কঠোর শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী পত্নীতলায় ১৩ হাজার কলাগাছ কাটার অভিযোগ, আটক ১ রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক। ফুলবাড়ীতে ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বিএনপি অফিসে হামলা-ভাঙচুর: আসবাব-জানালার গ্রিল লুটের অভিযোগ দলীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীরে প্রস্তুত আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের, নিন্দা ভারতের

আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

সাদাত ই রশিদ রূপম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?
নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে দীর্ঘদিনের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং বসবাসের অধিকার নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে বসবাসরত হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশের বিষয়টি তুলে ধরে তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে এসব পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে। হঠাৎ করে আবাসিক ভবন ছাড়ার নোটিশ দেওয়ায় তারা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাই বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে নোটিশ প্রত্যাহার এবং তাদের আবাসনের বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com