দিনাজপুরের ফুলবাড়ীতে আমডুঙ্গীহাট যুব সমাজের আয়োজনে উপজেলা ভিত্তিক ‘ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় আমডুঙ্গীহাট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মকছেদ আলী সরকার, ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, রাজরামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল গণি সরকার। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি বনাম পাঁচবিবি খেলোয়ার কল্যান সমিতি অংশগ্রহন করেন। উদ্বোধনী খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যান সমিতিকে ০-১ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন সেতাবগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ৮টি উপজেলার ৮ দলের অংশগ্রহনের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান ছামেদুল ইসলাম জানান, খেলার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা। যুবসমাজ এই খেলার আয়োজন করেছে আমি পৃষ্ঠপোষক হিসেবে খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করে যাচ্ছি ইউনিয়নের যেকোনো জায়গায় এই ধরনের খেলার আয়োজন করা হলে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করে যাব।