1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে: সারজিস আলম বাগেরহাটে বিদ্যালয়ের পরিচালনা পকেট কমিটি ও ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস: মুসলিম উম্মাহর অভিনন্দন ও শুভকামনা বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার এক নজরে বিশ্বনবী (সাঃ) এর জীবনী প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস: মুসলিম উম্মাহর অভিনন্দন ও শুভকামনা

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

​ক্রীড়াঙ্গনে ফের আনন্দের আবহ ছড়িয়ে পড়ল। ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা বাঁ-পায়ের লেফট-ব্যাক কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বজয়ী এই ফুটবল তারকার সত্যের পথে আসার খবরটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মুসলিম উম্মাহর মধ্যে বিপুল আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

​মাঠের গতিশীল খেলা আর বুলেট গতির ফ্রি-কিকের জন্য পরিচিত রবার্তো কার্লোস তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনি জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ইসলামের সাম্য, শান্তি ও সার্বজনীন অনুশাসন বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে যেভাবে আলোড়িত করে, কার্লোসের এই পরিবর্তন তারই আরও একটি অনন্য নজির।

​বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্ত ও মুসলিম ভাইয়েরা এই মহা খুশির মুহূর্তে তাঁকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছেন। আল্লাহ তায়ালা যেন তাঁর এই নতুন জীবনকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত রাখেন। একইসাথে তিনি যেন আজীবন ইসলাম ধর্মের অনুশাসন সঠিকভাবে মেনে সুন্দর ও শান্তিপূর্ণভাবে জীবন পরিচালনা করতে পারেন—মহান আল্লাহর দরবারে এই মোনাজাতই করছেন সবাই। আমিন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com