বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী এমটি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের পরিচালনা পকেট কমিটি ও ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
শিক্ষার পরিবেশ, পাঠদানে অনিয়ম, এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে খারাপ ফলাফল খারাপ হওয়ার অভিযোগও করেছে এ মানববন্ধনে।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তেলিগাতী এমটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং পাঠদানে অনিয়ম রয়েছে। পাশাপাশি এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে খারাপ ফলাফল হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম এবং বিদ্যালয় পরিচালনায় নানা অনিয়মের অভিযোগও তোলেন তারা।
এ সময় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দিয়ে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন