1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে: সারজিস আলম বাগেরহাটে বিদ্যালয়ের পরিচালনা পকেট কমিটি ও ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস: মুসলিম উম্মাহর অভিনন্দন ও শুভকামনা বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার এক নজরে বিশ্বনবী (সাঃ) এর জীবনী প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বরিশালের সাংবাদিকতায় সক্রিয় থাকা প্রবীণ সাংবাদিক ও প্রিয় মুখ এম. মিরাজ হোসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২২ আগস্ট ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে বরিশাল সাংবাদিক মহলে গভীর শোক ও নেমে এসেছে শোকের ছায়া। হিজলা উপজেলাসহ পুরোবরিশালের সাংবাদিকরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সহকর্মীরা জানান, মিরাজ হোসাইন ছিলেন একাধারে একজন ভালো বন্ধু ও নিবেদিতপ্রাণ সহকর্মী। দুই যুগেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। প্রেসক্লাবের পিকনিক, সাংবাদিক ফোরামের আড্ডা এবং হাসি-ঠাট্টায় ভরা কত মধুর স্মৃতি জড়িয়ে রয়েছে তাকে ঘিরে। সে সময়ে বরিশালে স্থানীয় পত্রিকার সংখ্যা এবং সাংবাদিকের সংখ্যা বর্তমানের মতো এত বেশি ছিল না। তখন হাতে গোনা মাত্র কয়েকটি স্থানীয় পত্রিকা (দৈনিক সাহানামা, আজকের বার্তা ও দক্ষিণাঞ্চল) নিয়মিত প্রকাশিত হতো এবং মাঝে মধ্যে বের হতো দৈনিক মতবাদ। সেই সময়ে বরিশালে কর্মরত সাংবাদিকের সংখ্যা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৭০ জনের মতো। সেই শুরুর দিনগুলোর পথচলার সাথী ছিলেন এম. মিরাজ হোসাইন। সহকর্মী মিরাজ হোসাইনের মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ ব্যথিত হলেও সবচেয়ে বেশি মর্মাহত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. জাকির হোসেন। মিরাজের অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ছুটে যান এবং তাকে দেখতে গিয়ে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু আর্থিক সাহায্যই নয়, অসুস্থতার পুরো সময়ে তিনি সার্বক্ষণিক মিরাজের পাশে থেকে চিকিৎসার খোঁজখবর রেখেছেন। আজ দুপুরে নগরীর ইউরো কনভেনশন হলে সম্পাদক পরিষদের মিটিং চলাকালে যখন মিরাজের মৃত্যুর সংবাদ এস.এম. জাকির হোসেনের কাছে পৌঁছায়, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তার চোখের কোণে অশ্রু দেখে সভায় উপস্থিত অনেক সহকর্মীই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি। সহকর্মীরা মরহুম এম. মিরাজ হোসাইনের আত্মার চির শান্তি কামনা করেছেন এবং সাংবাদিকবান্ধব নেতা এস.এম. জাকির হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন, যাতে তিনি ভবিষ্যতেও এভাবে অসহায় গণমাধ্যমকর্মীদের পাশে থাকতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com