1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে: সারজিস আলম বাগেরহাটে বিদ্যালয়ের পরিচালনা পকেট কমিটি ও ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস: মুসলিম উম্মাহর অভিনন্দন ও শুভকামনা বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার এক নজরে বিশ্বনবী (সাঃ) এর জীবনী প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে স্থানীয়রা বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছোট ছেলে জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করে।

একই বাড়িতে চারটি লাশ উদ্ধারের পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ হয়েছে। চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির নিচতলায় কেউ থাকতেন না। স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী’র লাশ ছাদের এক প্রান্তে ও গণপতি’র লাশ পাওয়া যায় ছাদের অন্য প্রান্তে। এছাড়াও বাড়ির খাটের নিচ থেকে প্রিয়মের লাশ পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন যুবককে ওই বাড়ি থেকে বের হতে দেখা গেছে। এমন চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘তাদের খুন করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তাদের গলায় দড়ি প্যাঁচানো রয়েছে। তাদের পুরো ঘরবাড়ি তছনছ অবস্থায় রয়েছে। আমরা ধারণা করছি, এটা ডাকাতি হতে পারে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com