1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ৫০টি কলাগাছ কেটে নষ্ট ও নারীকে লাঞ্ছনার অভিযোগ সিংড়ায় স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা টাংগাইলের নাগরপুরে ৪০ হাজার টাকা জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টারকে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা – ২০২৬ উদ্বোধন রংপুরে প্রতিবন্ধী তরুণদের নিয়ে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ হেলথ ইনিশিয়েটিভ’ প্রোগ্রাম অনুষ্ঠিত শিবচরে রিট খারিজের পরও রেলভূমিতে ‘দখল-বাণিজ্য’! পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব: সচেতনতাই সুরক্ষার পথ নওগাঁর মান্দায় মসজিদের ভেতর মুসল্লি হত্যাকাণ্ড, মূল আসামি গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুরে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন

ফারুক হাসান কাহার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সিরাজগঞ্জে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, কেককর্তন ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান, সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়।

রংধনু মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহজাদপুর প্রেক্লাবের সভাপতি বিমল কুন্ডু। বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক মো: মুমীদুজ্জামান জাহান, সাংবাদিক মনিরুল গণি শুভ্র চৌধুরি, সাংবাদিক সাগর বসাক, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক ফারুক হাসান কাহার, সাংবাদিক উজ্জল অধিকারি, হুয়ায়ুন মির্জা, সাংবাদিক রওশন আলম, সাংবাদিক শফিকুল ইসলাম পলাশ, সাংবাদিক লিটন শেখ, সাংবাদিক আরিফিন মুন, সাংবাদিক রীমেল সরকার, সহকারী শিক্ষক মামুন, সহকারী শিক্ষক সাহেদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন, দৈনিক দেশ রূপান্তর তাদের সাংবাদিকতায় গঠনমূলক ও বস্তুনিষ্ঠ্য সংবাদের উপর গুরুত্ব দিয়ে থাকে। এ জন্য তারা প্রকাশনার শুরু থেকেই ব্যাপক সমাদ্রিত ও পাঠক নন্দিত হয়ে উঠেছে। পাঠকেরা সত্য জানার জন্য সংবাদ মাধ্যমের উপর নির্ভর করে। তথ্য সঠিক হলে পাঠক ঋদ্ধ হয়। কিন্তু তথ্য অসত্য হলে পাঠককে বিভ্রান্ত করে। স্বাধীনতার মাসে উপাচার্য শাহ্ আজম বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং একইসাথে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। দেশ রুপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশ রুপান্তর পত্রিকার জন্য শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com