1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাঠলিয়ায় অনুমতি ছাড়াই সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে: সারজিস আলম বাগেরহাটে বিদ্যালয়ের পরিচালনা পকেট কমিটি ও ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস: মুসলিম উম্মাহর অভিনন্দন ও শুভকামনা বরিশালের প্রবীণ সাংবাদিক এম. মিরাজ হোসাইনের ইন্তেকাল, সাংবাদিক মহলে শোকের ছায়া রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর ডোবায় পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে গতকাল শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে চাষকৃত কলাবাগানে যান নায়েব আলী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে কলাবাগান ও ডোবার আশপাশে তার ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি, গামছা, বিড়ির প্যাকেট ও গ্যাসলাইট পাওয়া যায়। ব্যবহৃত জিনিসপত্রের সূত্র ধরে শুক্রবার বিকেলে বাড়ির পাশে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com