1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আবারও বাড়ল সোনার দাম, ২২ আগস্টের বাজারে ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি মোংলায় ৮ বছরের শিশু গণধর্ষণের শিকার: অভিযুক্ত সুমনকে আটক করেছে পুলিশ, কঠোর শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী পত্নীতলায় ১৩ হাজার কলাগাছ কাটার অভিযোগ, আটক ১ রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক। ফুলবাড়ীতে ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বিএনপি অফিসে হামলা-ভাঙচুর: আসবাব-জানালার গ্রিল লুটের অভিযোগ দলীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীরে প্রস্তুত আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের, নিন্দা ভারতের

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আটক।

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ী  থেকে তাড়িয়ে   দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।
এ ঘটনায় ছেলে মাহমুদুল কাদির (৩৪) ও তার স্ত্রীকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মা কামরুন নাহার। এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামী করা হয়েছে ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির এবং তাঁর স্ত্রীকে।
তিনি একধারে কবি সাহিত্য পরিষদের সদস্য বটে।
ভূক্তভোগী মায়ের অভিযোগ, বৃদ্ধ বয়সে তিনি শারীরিক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণ ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহন করেন না।
এজাহারে সেই ভূক্তভোগী মা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে ছেলে ও পুত্র বধূ প্রায়ই তাকে গালিগালাজ ও মারধর করতেন। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এমনকি এর আগে দুইবার তাকে বাড়ী  থেকে তাড়িয়ে  দেওয়া হয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার জন্য আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয় নি।
ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে গেলে আসামীরা তাকে বাড়ীতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজের পাশাপাশি কাপড়-চোপড় ও আসবাবপত্র বের করে দেওয়ার কথা বলা হয়। এসময় ওই ভূক্তভোগী মা প্রতিবাদ করলে আসামীরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ১ নম্বর আসামী তাঁর ছেলে মাহমুদুল কাদির দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। পরে একটি বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে কানের কাছে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।
মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেই ভুক্তভোগী মাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মা কামরুন নাহার বাদী হয়ে তাঁর ছেলে ও পুত্রবধূর নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ছেলেকে গত বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়। শুক্রবার(২১ আগস্ট) দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com